ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

রুশ সীমান্তে ব্রিটেন-যুক্তরাষ্ট্র-ন্যাটোর যৌথ টহল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 1317

ছবি সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উত্তেজনার মধ্যে রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমান ন্যাটোর আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। এর জেরে রুশ সীমান্তঘেঁষে ১২ ঘণ্টার টহল অভিযান চালিয়েছে ন্যাটো। ওই অভিযানে অংশ নেয় আমেরিকা এবং ব্রিটেনের দুটি রয়্যাল এয়ার ফোর্স বিমান। শনিবার এ তথ্য জানিয়েছে ব্রিটেন।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, এটি আমেরিকা এবং ন্যাটো মিত্রদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ যৌথ মিশন। কারণ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন  ইরানকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতায় প্রস্তুত ইসরাইল

তিনি আরো বলেন, এই টহল শুধুমাত্র আমাদের সশস্ত্র বাহিনীর অপারেশনাল সচেতনতা বাড়ানোর পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার মিত্রদের কাছে ন্যাটো ঐক্যের একটি শক্তিশালী বার্তা পাঠায়।

১২ ঘণ্টার এ মিশনে অংশ নেয় ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের আরসি-১৩৫ রিভেট জয়েন্ট নজরদারি জেট এবং পি-৮এ পোসেইডন সামুদ্রিক টহল বিমান। এগুলো আর্কটিক অঞ্চল থেকে বেলারুশ ও ইউক্রেনের পাশ দিয়ে উড়েছে। আর একে সহায়তা করেছে আমেরিকার কেসি-১৩৫ রিফুয়েলিং প্লেন।

নিউজটি শেয়ার করুন

রুশ সীমান্তে ব্রিটেন-যুক্তরাষ্ট্র-ন্যাটোর যৌথ টহল

আপডেট সময় ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উত্তেজনার মধ্যে রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমান ন্যাটোর আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। এর জেরে রুশ সীমান্তঘেঁষে ১২ ঘণ্টার টহল অভিযান চালিয়েছে ন্যাটো। ওই অভিযানে অংশ নেয় আমেরিকা এবং ব্রিটেনের দুটি রয়্যাল এয়ার ফোর্স বিমান। শনিবার এ তথ্য জানিয়েছে ব্রিটেন।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, এটি আমেরিকা এবং ন্যাটো মিত্রদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ যৌথ মিশন। কারণ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন  এটা নিছক পাগলামি’ যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার ধারণা উড়িয়ে দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী