ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালির নাম বদলাতে চান ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 37

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব দেন।ট্রাম্প লেখেন, “এখন যখন এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তখন আমাদের কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত? আমেরিকার মতোই এটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশ উত্তপ্ত হবে।”

ভৌগোলিক নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য এবারই প্রথম নয়। এর আগে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যে গত সপ্তাহে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন তিনি। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালি নিয়ে একাধিকবার হুমকি ও মন্তব্য করে আসছেন ট্রাম্প। তিনি প্রণালিটির ওপর যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের দাবি তোলার পাশাপাশি এটিকে আমেরিকার নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি মানচিত্রও প্রকাশ করেছেন।
এদিকে, ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের জবাবে হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর অচলাবস্থার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে।
ট্রাম্পের দাবি, ইরান নতুন করে হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টা করছে। এ অভিযোগের পর মঙ্গলবার প্রণালিটির কাছে ফের বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  সপ্তাহের প্রথম দিনেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধস, বিশ্বজুড়ে অর্থনৈতিক উদ্বেগের ছায়া

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালির নাম বদলাতে চান ট্রাম্প

আপডেট সময় ১০:৩১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব দেন।ট্রাম্প লেখেন, “এখন যখন এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তখন আমাদের কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত? আমেরিকার মতোই এটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশ উত্তপ্ত হবে।”

ভৌগোলিক নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য এবারই প্রথম নয়। এর আগে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যে গত সপ্তাহে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন তিনি। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালি নিয়ে একাধিকবার হুমকি ও মন্তব্য করে আসছেন ট্রাম্প। তিনি প্রণালিটির ওপর যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের দাবি তোলার পাশাপাশি এটিকে আমেরিকার নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি মানচিত্রও প্রকাশ করেছেন।
এদিকে, ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের জবাবে হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর অচলাবস্থার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে।
ট্রাম্পের দাবি, ইরান নতুন করে হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টা করছে। এ অভিযোগের পর মঙ্গলবার প্রণালিটির কাছে ফের বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে দেয়া ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য: 

সূত্র: এনডিটিভি