ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‎যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ‎পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাকে গুনতে হতে পারে জরিমানা টানা ষষ্ঠ দিনে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বনভোজন শেষে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের বাংলাদেশকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

ভেনেজুয়েলায় নির্বাচনে বিপুল জয় মাদুরো জোটের, বিরোধীদের বর্জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 1974

ছবি সংগৃহীত

ভেনেজুয়েলায় বিরোধীদের বর্জন করা সাম্প্রতিক সংসদীয় ও আঞ্চলিক নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই) সোমবার প্রাথমিক ফলাফল প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়। খবর এএফপি ও আল জাজিরার।

প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় পরিষদের আসনের জন্য রবিবার অনুষ্ঠিত ভোটে মাদুরোর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (ইউএসপিভি) ও তার সহযোগী জোট জিপিপি (গ্রেটার প্যাট্রিয়টিক পোল) পেয়েছে ৮২.৬৮ শতাংশ ভোট। এ জয় তাদের জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। পাশাপাশি ২৪টি রাজ্যের মধ্যে ২৩টিতেই গভর্নর পদে জয় পেয়েছে তারা।

আরও পড়ুন  চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

এই নির্বাচনের মাধ্যমে ২০২৬ থেকে ২০৩১ সাল মেয়াদের জন্য ২৪ জন রাজ্য গভর্নর, ২৮৫ জন জাতীয় পরিষদ সদস্য এবং ২৬০ জন আঞ্চলিক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। দেশের ২১ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ভোটার এই নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন।

তবে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা নির্বাচনে অংশ না নিয়ে বর্জনের ঘোষণা দিয়েছিল। বিরোধী শিবিরের দাবি, গত ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রকৃত জয় তাদেরই হয়েছিল, কিন্তু ক্ষমতাসীন প্রশাসনের হস্তক্ষেপে নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়।

তাদের ভাষ্যমতে, এই সংসদীয় ও আঞ্চলিক নির্বাচন ছিল ‘প্রহসনমূলক’, যা জনগণের প্রকৃত মতামত প্রতিফলন করে না। সেই কারণেই তারা জনগণকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানায়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিরোধীদের অংশগ্রহণ না থাকায় নির্বাচন ছিল একতরফা, যার ফলে মাদুরোর জোট সহজেই ভোটারদের মন জয় করতে পেরেছে। তবে এই নির্বাচন ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নিরসনে কতটা কার্যকর হবে, তা নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক।

এদিকে আন্তর্জাতিক মহলের একাংশ নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিলেও মাদুরো সরকারের দাবি, জনগণের রায়েই তাদের জয় এসেছে।

নিউজটি শেয়ার করুন

ভেনেজুয়েলায় নির্বাচনে বিপুল জয় মাদুরো জোটের, বিরোধীদের বর্জন

আপডেট সময় ১১:০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

ভেনেজুয়েলায় বিরোধীদের বর্জন করা সাম্প্রতিক সংসদীয় ও আঞ্চলিক নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই) সোমবার প্রাথমিক ফলাফল প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়। খবর এএফপি ও আল জাজিরার।

প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় পরিষদের আসনের জন্য রবিবার অনুষ্ঠিত ভোটে মাদুরোর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (ইউএসপিভি) ও তার সহযোগী জোট জিপিপি (গ্রেটার প্যাট্রিয়টিক পোল) পেয়েছে ৮২.৬৮ শতাংশ ভোট। এ জয় তাদের জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। পাশাপাশি ২৪টি রাজ্যের মধ্যে ২৩টিতেই গভর্নর পদে জয় পেয়েছে তারা।

আরও পড়ুন  ডিসেম্বরে নির্বাচনের রূপরেখা চায় বিএনপি: নজরুল ইসলাম খান