ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :

ঢাকার আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৯ মিনিটের দিকে আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হলে বিস্ফোরণ ঘটে। এতে এক আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালত ভবনের ওপর থেকে ককটেল ফেলা হলে সেটি বিস্ফোরিত হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আদালত ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন  পাকিস্তানে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত ১২

বিস্ফোরণে আহত আইনজীবীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন।

পরে এ ঘটনায় সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় পরবর্তী সময়ে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ঢাকার আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

আপডেট সময় ০২:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৯ মিনিটের দিকে আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হলে বিস্ফোরণ ঘটে। এতে এক আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালত ভবনের ওপর থেকে ককটেল ফেলা হলে সেটি বিস্ফোরিত হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আদালত ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন  যাত্রাবাড়ীতে প্লাস্টিকের ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার