ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

দীঘিনালায় আঞ্চলিক ০২ সশস্ত্র গ্রুপের গুলাগুলিতে নিহত ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 686

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি দুই আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়া সিন্ধু কারবারি পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

আরও পড়ুন  সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়ল

পুলিশ জানায়, ইউপিডিএফ (প্রসিত খীসা পন্থী) দলের সশস্ত্র শাখার কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে প্রায় ৪০-৪৫ জনের একটি দল এবং সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘর্ষে ইউপিডিএফ (প্রসিত) দলের সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হয়েছেন। তবে এ ঘটনায় আহত ও নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওসি জাকারিয়া বলেন, ‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে থমথমে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।’ এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

দীঘিনালায় আঞ্চলিক ০২ সশস্ত্র গ্রুপের গুলাগুলিতে নিহত ৪

আপডেট সময় ০২:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি দুই আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়া সিন্ধু কারবারি পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

আরও পড়ুন  তুরস্কে চার দশকের সশস্ত্র লড়াইয়ের অবসান, পিকেকে বিলুপ্ত ঘোষণা