ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নড়াইলের কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা, নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। কালিয়া থানার ওসি ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছেন।

বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা করেন। সন্ধ্যার দিকে শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের একটি গ্রুপ তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন  গাইবান্ধার সুন্দরগঞ্জে হামলায় বিএনপি নেতার মৃত্যু

এ সময় হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। শোভাযাত্রায় থাকা কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।

ওসি ইদ্রিস আলী বলেন, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনে হামলাকারীরা অতর্কিতে হামলা চালান। দলছুট দুজনকে পেয়ে তাঁরা মাত্রাতিরিক্ত মারধর করেন। এতে ওই দুজন মারা গেছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাঁরা ধর্মঘট ডেকেছেন তাঁরা ও তাঁদের সমর্থকেরা (আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা) এ ঘটনায় দায়ী।

নিউজটি শেয়ার করুন

নড়াইলের কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা, নিহত ২

আপডেট সময় ১২:২৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬