ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 32

ছবি : সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তাঁর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তাঁর আরেকটি বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে উপজেলা সদরে অবস্থিত বাড়িটিতেও হামলা চালানো হয়।

আরও পড়ুন  রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

স্থানীয় সূত্রের ভাষ্য, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে এসব ঘটনা ঘটে।

তবে হামলা ও অগ্নিসংযোগে দুই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রীর গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট সময় ১০:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তাঁর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তাঁর আরেকটি বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে উপজেলা সদরে অবস্থিত বাড়িটিতেও হামলা চালানো হয়।

আরও পড়ুন  শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় ২২ যানে অগ্নিসংযোগ