ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আপিল না করায় দেশে ফিরলে হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে: চিফ প্রসিকিউটর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, সাজার বিরুদ্ধে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ অনুযায়ী কাউকে পাসপোর্ট দেওয়া হয়। এ ক্ষেত্রে ওই আইনের ৬ ও ৭ নম্বর অনুচ্ছেদ প্রাসঙ্গিক।

আরও পড়ুন  লুটপাটের অভিযোগে ৬ ফিলিস্তিনিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল হামাস

আইনের ৬ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং তাঁর সাজার মেয়াদ কমপক্ষে দুই বছর হলে পাসপোর্ট কর্তৃপক্ষ তাঁকে পাসপোর্ট ইস্যু করবে না।

এ ছাড়া ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে বলেও জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন এবং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের আওতাভুক্ত। এ কারণে বাংলাদেশ সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছে।

তিনি আরও বলেন, পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ নম্বর অনুচ্ছেদের এ, বি, সি ও ই উপধারা সম্মিলিতভাবে বিবেচনা করলে দেখা যায়, কোনো ব্যক্তি দণ্ডিত হলে তাঁকে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের আর এখতিয়ার থাকে না।

নিউজটি শেয়ার করুন

আপিল না করায় দেশে ফিরলে হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে: চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০২:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, সাজার বিরুদ্ধে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ অনুযায়ী কাউকে পাসপোর্ট দেওয়া হয়। এ ক্ষেত্রে ওই আইনের ৬ ও ৭ নম্বর অনুচ্ছেদ প্রাসঙ্গিক।

আরও পড়ুন  সৌদিতে শ্রীলংকান যুবকের মৃত্যুদণ্ডের আদেশ