ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

ইয়েমেনের তাইজ প্রদেশে সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় গত ৭৩ ঘণ্টায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। একই সময়ে বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে ১৩৩টি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে একটি মানবাধিকার সংগঠন।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ৭৩ ঘণ্টায় তাইজ প্রদেশের বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটে। এ সময় আবাসিক এলাকায় ২১৬টি ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

আরও পড়ুন  হুথিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংসের দাবি রিয়াদের

গত শুক্রবার আল-ওয়াজিয়া জেলার আল-হাদারা বাজারে হামলার জন্য হুথিদের দায়ী করেছে মানবাধিকার সংগঠনটি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় প্রায় ৩০ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩টি বাড়ি।

তবে আল-হাদারা বাজারে হামলার জন্য হুথিরা সৌদি আরবের বিমান হামলাকে দায়ী করেছে। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থক কর্তৃপক্ষের দাবি, হামলাটি চালিয়েছে হুথিরা। দুই পক্ষের পাল্টাপাল্টি এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মানবাধিকার সংগঠনটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ৭৩ ঘণ্টায় ছয়জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছে। এ ছাড়া ১২টি বাড়িতে অভিযান চালানো হয়েছে। এসব হামলায় বেসামরিক যানবাহন ও চিকিৎসাকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, অব্যাহত গোলাবর্ষণ, চলাচলে বিধিনিষেধ এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকটের কারণে তাইজের মানবিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগগুলো নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

আপডেট সময় ১২:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইয়েমেনের তাইজ প্রদেশে সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় গত ৭৩ ঘণ্টায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। একই সময়ে বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে ১৩৩টি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে একটি মানবাধিকার সংগঠন।

সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ৭৩ ঘণ্টায় তাইজ প্রদেশের বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটে। এ সময় আবাসিক এলাকায় ২১৬টি ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

আরও পড়ুন  ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২০