ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

‘শর্টকাটে টাকা উপার্জনের চিন্তায় ভালো আইনজীবী হওয়া যায় না’: আইনমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 15

ছবি সংগৃহীত

সংবাদাতারা, ঢাকা: শর্টকাটে বা দ্রুত অর্থ উপার্জনের পথ খুঁজলে কখনো ভালো আইনজীবী হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি তরুণ আইনজীবীদের উদ্দেশ্যে পরিশ্রমী ও সৎ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আগামী প্রজন্মই সঠিক দিকনির্দেশনার মাধ্যমে দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাদের তৈরি সেই পথ হবে প্রগতিশীল ও মসৃণ।

শুক্রবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ১৭তম ‘হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী

আইন পেশায় মানবিকতা ও পেশাদারত্বের ওপর জোর দিয়ে আইনমন্ত্রী বলেন, কোনো মক্কেলের পক্ষে আদালতে দাঁড়ানোর সময় কেবল তার আর্থিক সামর্থ্য বা ফির কথা চিন্তা করলে চলবে না। প্রকৃত আইনজীবী হতে হলে ন্যায়বিচার নিশ্চিতের মূল মানসিকতা নিয়েই বিচারালয়ে উপস্থাপন করতে হবে।

পেশাগত দায়িত্ব পালনে সহানুভূতিশীল ও মানবিক হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, কেবল অর্থের পেছনে না ছুটে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করলেই পেশাগত জীবনে প্রকৃত সাফল্য অর্জন করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

‘শর্টকাটে টাকা উপার্জনের চিন্তায় ভালো আইনজীবী হওয়া যায় না’: আইনমন্ত্রী

আপডেট সময় ০২:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

সংবাদাতারা, ঢাকা: শর্টকাটে বা দ্রুত অর্থ উপার্জনের পথ খুঁজলে কখনো ভালো আইনজীবী হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি তরুণ আইনজীবীদের উদ্দেশ্যে পরিশ্রমী ও সৎ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আগামী প্রজন্মই সঠিক দিকনির্দেশনার মাধ্যমে দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাদের তৈরি সেই পথ হবে প্রগতিশীল ও মসৃণ।

শুক্রবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ১৭তম ‘হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের বাধা নেই: আইনমন্ত্রী