রংপুরে ইয়াবাসহ এক কলেজছাত্রী গ্রেফতার
- আপডেট সময় ০৪:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 25
রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা মরিয়ম (১৮) নামে এক কলেজছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আফসানা মরিয়ম ওই এলাকার আব্দুল কাইয়ুমের মেয়ে। তিনি হারাগাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে আফসানা মরিয়মের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ১২টি প্যাকেটে রাখা মোট ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে আফসানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

























