ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত ৩০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 45

ছবি: সংগৃহীত

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দেশটির তিনটি স্থানে চালানো হামলার মধ্যে একটি বিয়ের অনুষ্ঠানস্থল ও একটি বাজারে হামলার ঘটনা ঘটে।

উত্তর-পূর্বাঞ্চলের মোয়ে বাই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানস্থলে বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

উদ্ধারকাজে সহায়তাকারী একটি সংস্থার প্রধান জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্বিতীয়বার বোমা ফেলা হয়। এতে উদ্ধারকাজ ব্যাহত হয়।

আরও পড়ুন  ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার তারতুসে আঘাত, হতাহতের খবর পাওয়া যায় নি

এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরের একটি বাজারে হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে স্থানীয় একটি অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনাকারী সংস্থার প্রধান জানিয়েছেন। ওই এলাকায় একই দিন আরও একটি বিমান হামলার খবর পাওয়া গেছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে দেশটিতে সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র: the irrawaddy

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত ৩০

আপডেট সময় ০৯:২৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দেশটির তিনটি স্থানে চালানো হামলার মধ্যে একটি বিয়ের অনুষ্ঠানস্থল ও একটি বাজারে হামলার ঘটনা ঘটে।

উত্তর-পূর্বাঞ্চলের মোয়ে বাই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানস্থলে বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

উদ্ধারকাজে সহায়তাকারী একটি সংস্থার প্রধান জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্বিতীয়বার বোমা ফেলা হয়। এতে উদ্ধারকাজ ব্যাহত হয়।

আরও পড়ুন  ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ছয়জন নিহত