ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ছয়জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 392

ছবি সংগৃহীত

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার চলমান যুদ্ধবিরতির মধ্যেই পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার বেকা উপত্যকার জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় চালানো এ ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি স্থাপনা। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের একটি সাইটে হামলা চালানো হয়েছে,” যেখানে হিজবুল্লাহর অপারেটিভরা উপস্থিত ছিল বলে দাবি করা হয়।

আরও পড়ুন  নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন

উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও তা ২৬ জানুয়ারি শেষ হয়ে যায়। যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও, ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সৈন্য প্রত্যাহারে বিলম্ব করে। তেল আবিবের দাবি, লেবানন চুক্তির শর্ত পুরোপুরি বাস্তবায়ন করেনি।

এদিকে, ইসরায়েল পূর্ব বেকা উপত্যকাতেও হামলা চালিয়েছে, যা হিজবুল্লাহর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত ৩১ জানুয়ারি, সিরিয়ার সীমান্তের কাছেও হিজবুল্লাহর একাধিক অবস্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে দুজন নিহত হয়।

হিজবুল্লাহর কর্মকর্তা ইব্রাহিম মুসাভি হামলাকে “স্পষ্ট আগ্রাসন” আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে ছয়জন নিহত

আপডেট সময় ১০:৩৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার চলমান যুদ্ধবিরতির মধ্যেই পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার বেকা উপত্যকার জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় চালানো এ ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ সংশ্লিষ্ট একটি স্থাপনা। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের একটি সাইটে হামলা চালানো হয়েছে,” যেখানে হিজবুল্লাহর অপারেটিভরা উপস্থিত ছিল বলে দাবি করা হয়।

আরও পড়ুন  লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, কার্যকর হলো শুক্রবার