শিরোনাম :
হাতিরপুলে জোড়া ককটেল বিস্ফোরণ, আটক ১
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১১:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 35
রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় পথচারীরা। বিস্ফোরণে কেউ হতাহত হননি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা একজনকে আটক করেন। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ইস্টার্ন প্লাজার সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

























