ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ভারতকে হারিয়ে গ্রুপসেরা পাকিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ উইকেটে হারিয়ে গ্রুপসেরা হয়েছে পাকিস্তান। ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি। পাকিস্তানের জয়ের নায়ক অপরাজিত শতক হাঁকানো হামজা জহুর।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নামলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ভারতের অধিনায়ক লক্ষ্য রাইচান্দানি কোনো রান না করেই ফেরেন। বিরেন্দর শেবাগের ছেলে আর্যবীর ২২ এবং রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় করেন ১০ রান।

আরও পড়ুন  ভারতের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদ দিল নেপাল

তবে একপ্রান্ত আগলে রেখে পাল্টা লড়াই চালান অর্জুন রাজপুত। মাত্র ৮০ বলে শতক পূর্ণ করা এই ব্যাটার শেষ পর্যন্ত ৮৫ বলে ১০৭ রানের ঝলমলে ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ১১টি চার ও পাঁচটি ছক্কা। পরে কাব্য প্যাটেলের ২৩ রানের ইনিংসে ভর করে ৪৬.৩ ওভারে ২০৮ রানে অলআউট হয় ভারত।

পাকিস্তানের হয়ে আলি রাজা, রিজওয়ানুল্লাহ ও নিকাব শফিক তিনটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও শুরুতে বিপর্যয়ে পড়ে। ভারতের বোলারদের দাপটে মাত্র ৬১ রানেই পাঁচ উইকেট হারায় তারা। তবে সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান সাত নম্বরে ব্যাট করতে নামা হামজা জহুর। তাঁকে যোগ্য সঙ্গ দেন হাসনাইন আব্বাস দার। ষষ্ঠ উইকেটে দুজনের ১০৭ রানের জুটি পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেয়।

আব্বাস দার ৬৭ বলে ৩৮ রান করে ফিরলেও শেষ পর্যন্ত অবিচল ছিলেন হামজা। ১০৮ বলে অপরাজিত ১০০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ৪৯তম ওভারের প্রথম বলে চার মেরে জয় নিশ্চিত করার পাশাপাশি নিজের সেঞ্চুরিও পূর্ণ করেন এই তরুণ ব্যাটার।

এই জয়ে গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে পাকিস্তান। একই সঙ্গে সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি। অন্যদিকে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের।

নিউজটি শেয়ার করুন

ভারতকে হারিয়ে গ্রুপসেরা পাকিস্তান

আপডেট সময় ১০:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ উইকেটে হারিয়ে গ্রুপসেরা হয়েছে পাকিস্তান। ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি। পাকিস্তানের জয়ের নায়ক অপরাজিত শতক হাঁকানো হামজা জহুর।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে ভারত। টস জিতে ব্যাটিংয়ে নামলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ভারতের অধিনায়ক লক্ষ্য রাইচান্দানি কোনো রান না করেই ফেরেন। বিরেন্দর শেবাগের ছেলে আর্যবীর ২২ এবং রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় করেন ১০ রান।

আরও পড়ুন  প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী দল