ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণে ৫ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ অর্থায়নের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ইতোমধ্যে ১০১টি সহযোগী সংস্থার মাধ্যমে ২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ ছাড় করেছে। এর মধ্যে মাঠপর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার কাছে বিতরণ করা হয়েছে ১ হাজার ৪১৬ কোটি টাকা। ঋণগ্রহীতাদের ৮৭ শতাংশই নারী।

রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পিকেএসএফ ‘কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’ কর্মসূচির আওতায় এ ঋণ বিতরণ করছে।

আরও পড়ুন  শিল্পে গ্যাসসংকট, বিপর্যস্ত উৎপাদন: ব্যয়বৃদ্ধিতে ক্ষতির মুখে উদ্যোক্তারা

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম ধাপে ১ হাজার ২৫০ কোটি টাকা পেয়েছিল পিকেএসএফ।

দেশের ৬৪টি জেলায় সোপান কর্মসূচির আওতায় চারটি উপখাতে ঋণ বিতরণ করা হচ্ছে। উপখাতগুলো হলো প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন।

এসব খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং বিদ্যমান ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণে অর্থায়ন করা হচ্ছে। পাশাপাশি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কার্যক্রমেও দেওয়া হচ্ছে ঋণ সহায়তা।

কর্মসূচিটির অন্যতম উদ্দেশ্য হলো গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্য থেকে নতুন উদ্যোক্তা সৃষ্টি, নারী ও তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। একই সঙ্গে বিদ্যমান ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণ ও কৃষিভিত্তিক এবং অকৃষিভিত্তিক ক্ষুদ্র ব্যবসার বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া এসব উদ্যোগের ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য রয়েছে কর্মসূচিটির।

নিউজটি শেয়ার করুন

নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ

আপডেট সময় ১০:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

নতুন উদ্যোক্তা সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণে ৫ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ অর্থায়নের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ইতোমধ্যে ১০১টি সহযোগী সংস্থার মাধ্যমে ২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ ছাড় করেছে। এর মধ্যে মাঠপর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার কাছে বিতরণ করা হয়েছে ১ হাজার ৪১৬ কোটি টাকা। ঋণগ্রহীতাদের ৮৭ শতাংশই নারী।

রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পিকেএসএফ ‘কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’ কর্মসূচির আওতায় এ ঋণ বিতরণ করছে।

আরও পড়ুন  নতুন উদ্যোক্তা সৃষ্টিতে করতে হবে: বাণিজ্যমন্ত্রী