ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে, একপ্রান্ত আগলে সেঞ্চুরি হৃদয়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একপ্রান্ত আগলে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর প্রথম সেঞ্চুরি।

শনিবার (৭ নভেম্বর) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হৃদয় ২৯ ও মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত থেকে দিনের শুরুটা ভালোই করেছিলেন। তবে ৩৪ রান করে আউট হন মুশফিক।

আরও পড়ুন  পারিশ্রমিক না পেয়ে দূর্বার রাজশাহীর বিপিএল এর অনুশীলন বয়কট 

লিটন দাস ক্রিজে আসার পর নিজের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন হৃদয়। অন্যদিকে ক্রিজে এসেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন লিটন। দুটি বাউন্ডারি পেলেও তাঁর আক্রমণাত্মক মনোভাবকে কাজে লাগান জোমেল ওয়ারিকান।

ফুল লেংথে অফ স্টাম্প বরাবর আসা বলে ড্রাইভ করতে গিয়ে কাভারে দাঁড়ানো ব্রেন্ডন কিংকে ক্যাচ দিয়ে ৮ রানে ফিরে যান লিটন। এরপর মেহেদী হাসান মিরাজও সুবিধা করতে পারেননি। ১৬ রান করে আউট হন তিনি।

তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। ১১ চার ও এক ছক্কায় তিন অঙ্কের ঘর স্পর্শ করেন এই ব্যাটার। প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে, একপ্রান্ত আগলে সেঞ্চুরি হৃদয়ের

আপডেট সময় ১২:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬