ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

৬ বছর বয়স থেকেই এনআইডির তথ্য সংগ্রহের পরিকল্পনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

প্রথম ধাপে দেশের প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ৬ বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডেটাবেজ তৈরির পরিকল্পনা করছে সংস্থাটি।

রবিবার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইউপি নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন  এনআইডি নাম পরিবর্তনে ঋণ ও মামলা সংক্রান্ত তথ্য যাচাইয়ের পরিকল্পনা নির্বাচন কমিশনের 

এনআইডির ডেটাবেজ তৈরির পরিকল্পনা সম্পর্কে আখতার আহমেদ বলেন, ৬ বছর বয়স থেকেই এনআইডিতে তথ্য নিবন্ধনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের যে তথ্য দেওয়া হয়, সেগুলোর ভিত্তিতেই ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে।

এদিকে আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে চূড়ান্ত স্টক টেকিং শুরু হয়েছে। এ বিষয়ে সুপারিশ পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

৬ বছর বয়স থেকেই এনআইডির তথ্য সংগ্রহের পরিকল্পনা

আপডেট সময় ০৭:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

প্রথম ধাপে দেশের প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ৬ বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডেটাবেজ তৈরির পরিকল্পনা করছে সংস্থাটি।

রবিবার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইউপি নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন  এনআইডি কারেকশনের ৯ লাখের বেশি আবেদন নিষ্পত্তি, বাকি ৭৬ হাজার: নির্বাচন কমিশন