ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০১:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, দুর্বৃত্তদের ছোড়া ককটেলটি কার্যালয় প্রাঙ্গণে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন  আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ভবন ধসে দগ্ধ ৪ সহ আহত ৬

ঘটনার পর সেখানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও এসবির কর্মকর্তারা উপস্থিত হন। এ সময় সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

মালিবাগে সিআইডি-এসবি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১০:০১:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, দুর্বৃত্তদের ছোড়া ককটেলটি কার্যালয় প্রাঙ্গণে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন  আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ, ৮ জনের অবস্থা আশঙ্কাজনক