ঢাকা ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রাষ্ট্রপতির স্ত্রী থেকে কৃষকের স্ত্রী সবাই ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম সালমান পোস্ট সরালেও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তথ্য উপদেষ্টার জ্বালানি সংকট নিয়ে নাগরিকদের সতর্ক করল ইরান আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা: আরও পাঁচবার আসতে হলেও আসব দেশে এখন নৈরাজ্য নেই: তথ্য উপদেষ্টা সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ বাংলাদেশে বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে মার্কিন কোম্পানির আগ্রহ দক্ষিণ আফ্রিকায় ৩০ সেপ্টেম্বর গণবিক্ষোভ ও ‘মেনস মার্চ’ দেশে এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ

ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 36

ছবি সংগৃহীত

[the_ad id="41313"]

দেশের বাজারে ইলিশের দাম নিয়ন্ত্রণ এবং ভারত হয়ে অন্য দেশে ইলিশ পুনঃরফতানির মাধ্যমে অতিরিক্ত মুনাফা করার অভিযোগ তুলে ভারতে ইলিশ রফতানি পুরোপুরি বন্ধের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।

আরও পড়ুন  ভারতের ছত্তিশগড়ে ট্রাক ও কার্গো ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১৩

মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে নোটিশটি দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দেশের বাজারে ইলিশের সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও গত কয়েক বছরে কম দামে ভারতে ইলিশ রফতানি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, ভারতীয় আমদানিকারকরা বাংলাদেশ থেকে কম দামে ইলিশ কিনে তা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বেশি দামে পুনঃরফতানি করে বিপুল মুনাফা করছেন।

আইনজীবী মাহমুদুল হাসান মামুনের দাবি, এ ধরনের বাণিজ্যের কারণে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ হারাচ্ছে। পাশাপাশি দেশের মূল্যবান ইলিশ সম্পদের যথাযথ বাণিজ্যিক সুবিধাও পাওয়া যাচ্ছে না।

নোটিশে দেশের বাজারে ইলিশের উচ্চমূল্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বর্তমানে এক কেজি ওজনের ইলিশ পাইকারি ও খুচরা বাজারে প্রায় ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, ইলিশ বাংলাদেশের একটি মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। তাই দেশের মানুষের স্বার্থ ও জাতীয় সম্পদ রক্ষায় ইলিশ রফতানির ক্ষেত্রে সতর্ক নীতি গ্রহণ করা প্রয়োজন।

এতে দাবি করা হয়েছে, সরকার এখনো ভারতে ইলিশ রফতানির বিষয়ে আনুষ্ঠানিক অনুমতি বা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। তাই দেশের ভোক্তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা অর্জনের প্রয়োজন হলে ভারতীয় মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি আন্তর্জাতিক বাজারে ইলিশ রফতানির ব্যবস্থা করা যেতে পারে। এ জন্য স্বচ্ছ নীতিমালা তৈরিরও প্রস্তাব দেওয়া হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানির যেকোনো উদ্যোগ বন্ধ করে দেশের বাজারে ইলিশের সরবরাহ বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে নাগরিকদের খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

আপডেট সময় ০৪:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬