ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

৩’শ টাকায় ১০ কেজি চাল পাচ্ছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

গাজীপুরে তৈরি পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে জেলা খাদ্য অধিদপ্তর। প্রথম পর্যায়ে গাজীপুর মহানগরের ৩০টি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ১৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বাজারমূল্যের তুলনায় কম দামে চাল কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকেরা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় এ কার্যক্রম শুরু হয়। কারখানাগুলোর ভেতরে সকাল থেকেই চাল সংগ্রহ করতে শ্রমিকদের দীর্ঘ সারি দেখা যায়। জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। প্রতি কেজি ৩০ টাকা হিসাবে একজন শ্রমিক ৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন।

আরও পড়ুন  গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ গার্মেন্টস কর্মীর মর্মান্তিক মৃত্যু

মহানগরের তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কারখানার ৫০০ শ্রমিকের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে তুলনামূলক কম দামে চাল পেয়ে স্বস্তি জানিয়েছেন তাঁরা।

শ্রমিকদের ভাষ্য, এ উদ্যোগ তাঁদের পরিবারের খাদ্য ব্যয় কমাতে সহায়তা করবে। তবে চালের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও কম দামে সরবরাহের দাবি জানিয়েছেন তাঁরা।

কারখানাটির শ্রমিক ফরিদুল ইসলাম বলেন, সব পণ্যের দাম বেশি হওয়ায় কম দামে চাল পেয়ে তাঁরা খুশি। ২৫ কেজি চালের একটি বস্তা কিনতে ১ হাজার ৩০০ টাকা খরচ হয়। এখন একই টাকায় তাঁরা আগের তুলনায় অনেক বেশি চাল কিনতে পারবেন।

স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের প্রধান নির্বাহী কাজী শরিফুল ইসলাম রেজা বলেন, তাঁদের কারখানায় প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন। প্রথম পর্যায়ে তাঁদের মধ্য থেকে ৫০০ জনকে বাছাই করে চাল দেওয়া হয়েছে।

ভবিষ্যতেও এ কার্যক্রম চালু রাখা এবং পর্যায়ক্রমে সব পোশাক কারখানার শ্রমিককে এর আওতায় আনার দাবি জানান তিনি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফি আফজালুল আলম জানান, পর্যায়ক্রমে নির্ধারিত কারখানাগুলোতে শ্রমিকদের মধ্যে ন্যায্যমূল্যে চাল বিক্রি করা হবে।

নিউজটি শেয়ার করুন

৩’শ টাকায় ১০ কেজি চাল পাচ্ছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা

আপডেট সময় ০৭:১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬