ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

জেন-জি নিয়ে সুর বদল কঙ্গনার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

‘জেন-জি’ বা নতুন প্রজন্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার অবস্থান বদলেছেন ভারতীয় অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। আগে তরুণ প্রজন্মকে ‘নর্দমার প্রজন্ম’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেও এবার জেন-জিকে ভারতের শক্তি ও দেশের বড় সম্পদ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, তরুণ প্রজন্মই ভারতের সবচেয়ে বড় শক্তি। জেন-জি দেশের শক্তি এবং জাতির জন্য বড় সম্পদ বলেও মন্তব্য করেন তিনি।

কঙ্গনা আরও বলেন, তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তাতে তারা অত্যন্ত আনন্দিত। তাঁর এই বক্তব্য আগের মন্তব্যের তুলনায় ভিন্ন অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন  নেপাল ও বাংলাদেশের জেন-জি রাজনীতির ভিন্নতা: বিবিসির বিশ্লেষণ

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে একটি বিক্ষোভ কর্মসূচিতে তরুণদের একাংশের আপত্তিকর মন্তব্যের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কঙ্গনা। ওই সময় তিনি জেন-জিকে ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করেন।

তরুণদের ওই সময়কার কিছু ভিডিওকে ‘বমি উদ্রেককারী’ বলেও মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী-রাজনীতিক। তাঁর এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

নিউজটি শেয়ার করুন

জেন-জি নিয়ে সুর বদল কঙ্গনার

আপডেট সময় ০১:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

‘জেন-জি’ বা নতুন প্রজন্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার অবস্থান বদলেছেন ভারতীয় অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। আগে তরুণ প্রজন্মকে ‘নর্দমার প্রজন্ম’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেও এবার জেন-জিকে ভারতের শক্তি ও দেশের বড় সম্পদ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, তরুণ প্রজন্মই ভারতের সবচেয়ে বড় শক্তি। জেন-জি দেশের শক্তি এবং জাতির জন্য বড় সম্পদ বলেও মন্তব্য করেন তিনি।

কঙ্গনা আরও বলেন, তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তাতে তারা অত্যন্ত আনন্দিত। তাঁর এই বক্তব্য আগের মন্তব্যের তুলনায় ভিন্ন অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন  ওঁকে আবার কে গুরুত্ব দেয়? কঙ্গনার কটাক্ষের জবাবে অভিজিৎ দীপক