ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

মাদকের বিরুদ্ধে সাহসী লড়াই চালিয়ে যাচ্ছে পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 429

ছবি সংগৃহীত

রাজধানীর ফকিরাপুল এলাকায় মাদকবিরোধী অভিযানে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আরও পড়ুন  মাদক পাচারের নতুন কৌশল প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, “পুলিশ অত্যন্ত সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করেছে। গুলিবিদ্ধ হওয়ার পরও তারা তিনজনকে গ্রেপ্তার করেছে এবং মাদক ও গাড়ি জব্দ করেছে। এটি সত্যিই প্রশংসনীয়।”

ঘটনার বিবরণ দিতে গিয়ে উপদেষ্টা বলেন, “আমরা গোপন তথ্য পেয়েছিলাম যে চট্টগ্রাম থেকে একটি মাদকবাহী গাড়ি ঢাকায় প্রবেশ করছে। সেই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের লালবাগ বিভাগের একটি টিম ফকিরাপুল এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িগুলো তল্লাশি করতে থাকে।”

তিনি আরও জানান, “তল্লাশির সময় একটি গাড়িকে থামার সংকেত দিলে চালক সেটি না থামিয়ে প্রায় ৬০০ গজ সামনে গিয়ে থামে। গাড়ি থামার পর এক যাত্রী গুলি চালায়, যাতে তিনজন পুলিশ সদস্য আহত হন।”

আহতদের মধ্যে একজন সহকারী পুলিশ কমিশনার (এসি), এক এএসআই এবং একজন কনস্টেবল রয়েছেন। আহত এএসআইর পেটে গুলি লেগেছে, তবে অঙ্গপ্রত্যঙ্গে আঘাত না লাগায় তিনি শঙ্কামুক্ত বলে জানান উপদেষ্টা। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে এবং এরপর অস্ত্রোপচারের মাধ্যমে গুলি অপসারণ করা হবে। এছাড়া কনস্টেবলের পায়ে গুলি লেগেছে এবং তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হবে।

ঘটনার পরপরই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়। গাড়ি তল্লাশিতে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

মাদকের বিরুদ্ধে সাহসী লড়াই চালিয়ে যাচ্ছে পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

রাজধানীর ফকিরাপুল এলাকায় মাদকবিরোধী অভিযানে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আরও পড়ুন  পুলিশ বাহিনীর কেউ দুর্নীতিতে জড়ালে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা