ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 49

ছবি সংগৃহীত

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বিভিন্ন পর্যায়ের বৈঠক ও সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন।

রোববার (১৯ জুলাই) তুরস্ক সরকারের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

আরও পড়ুন  চীন ও তুরস্কের সহায়তার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করল পাকিস্তান

এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়ন ও জোরদারের লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

নিউজটি শেয়ার করুন

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

আপডেট সময় ১২:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বিভিন্ন পর্যায়ের বৈঠক ও সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন।

রোববার (১৯ জুলাই) তুরস্ক সরকারের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

আরও পড়ুন  জন্মহার বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রণোদনা-ভিত্তিক নীতি ঘোষণা তুরস্কের