ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের

ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র টানা দশম রাতের মতো ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। এর জবাবে কুয়েতে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, ইরানের সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের কাঠামোগত বাণিজ্য চুক্তির ঘোষণা আজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের দাবি, গত এক সপ্তাহে অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমিয়ে আনার অভিযানের অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সর্বশেষ অভিযানে ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনীর দাবি, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে কুয়েতের ক্যাম্প আরিফজানে অবস্থানরত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।

এদিকে ওমান উপকূলে আরও একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

অপরদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: আলজাজিরা।

নিউজটি শেয়ার করুন

ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের

আপডেট সময় ০৯:০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র টানা দশম রাতের মতো ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। এর জবাবে কুয়েতে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, ইরানের সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন  ২০২৬ ফিফা বিশ্বকাপ প্রস্তুতি টাস্কফোর্স গঠন, প্রধান হলেন ডোনাল্ড ট্রাম্প