ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 45

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিনন্দনবার্তায় তিনি যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি কামনার পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন  বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সোমবার (২০ জুলাই) রাতে বাসসকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

বার্তায় তারেক রহমান অ্যান্ডি বার্নহ্যামকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বার্নহ্যামের নির্বাচিত হওয়া তার নেতৃত্বের প্রতি দল ও যুক্তরাজ্যের জনগণের আস্থার প্রতিফলন।

তিনি আশা প্রকাশ করেন, অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক সুশাসন এবং বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অভিনন্দনবার্তায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এ অংশীদারিত্ব গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের মধ্যে বন্ধুত্বের গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন এবং উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।

অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

এছাড়া তারেক রহমান অ্যান্ডি বার্নহ্যামের সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ ও প্রধানমন্ত্রী হিসেবে সফল দায়িত্ব পালনা এবং যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যান্ডি বার্নহ্যাম।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

আপডেট সময় ১১:০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিনন্দনবার্তায় তিনি যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি কামনার পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন  যুক্তরাজ্যের রুয়ান্ডা মডেল কপি করছে ইইউ — সমালোচনা থেকে সমর্থনে তিন বছরের পথচলা