ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 258

ছবি: সংগৃহীত

প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন। কবি সুফিয়া কামালের জ্যেষ্ঠপুত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসেবে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। শনিবার, ৪ জুলাই সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার, ৫ জুলাই জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরের পাশে তাকে দাফন করা হবে।

প্রবাসে অবস্থানরত তার বোন সুলতানা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  তিন মাসে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

শাহেদ কামাল নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৫৭ সালে সাংবাদিকতা পেশায় যোগ দেন। কর্মজীবনের শুরুতে তিনি তৎকালীন পাকিস্তান অ্যাসোসিয়েটেড প্রেস (এপিপি)-এ কাজ করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যুক্ত হন তিনি এবং দীর্ঘ সময় শিক্ষাদানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ব্যক্তিগত জীবনে শাহেদ কামাল ছিলেন অকৃতদার। তিনি বাংলাদেশের স্কাউট আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি ধ্রুপদী সংগীত, চারুকলা, সাহিত্য এবং রাজনৈতিক ও সামাজিক ইতিহাস বিষয়ে তার গভীর আগ্রহ ও জ্ঞানের জন্য তিনি পরিচিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের মৃত্যু

আপডেট সময় ০১:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন। কবি সুফিয়া কামালের জ্যেষ্ঠপুত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসেবে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। শনিবার, ৪ জুলাই সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার, ৫ জুলাই জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরের পাশে তাকে দাফন করা হবে।

প্রবাসে অবস্থানরত তার বোন সুলতানা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ময়মনসিংহ মেডিকেলে ১১ দিনে ১০৫ শিশু ভর্তি, প্রাণ হারালো ৩ জন