ঢাকা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 43

ছবি সংগৃহীত

বিএনপি সংবিধান সংশোধনের পক্ষে, তবে সংবিধান সংস্কারের কথা দলটি কখনও বলেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার, ১৭ জুলাই সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে উত্তাল উত্তরাঞ্চল

মির্জা ফখরুল বলেন, “আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। প্রতিটি অক্ষর আমরা পালন করব। এটাই আমাদের কমিটমেন্ট।”

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বরাবরই বলে এসেছি, আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি।”

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনকে কেবল ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে দেখতে চায় না বিএনপি। তার ভাষায়, জুলাইয়ের আন্দোলন শুধু একটি মাসের আন্দোলন নয়; বরং দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলা আন্দোলনেরই ফলশ্রুতি।

মির্জা ফখরুল আরও দাবি করেন, বিরোধী দলের অনেকেই বিভিন্ন ধরনের মুখরোচক বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বিএনপি সংবিধান সংশোধনের পক্ষে, তবে সংবিধান সংস্কারের কথা দলটি কখনও বলেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার, ১৭ জুলাই সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  লুৎফুজ্জামান বাবর-হাসনাত আবদুল্লাহর অনন্য রেকর্ড