ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 260

ছবি: বাসস

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের নির্ভয়ে সত্য তুলে ধরতে হবে। যারা ভালো কাজ করবে তাদের স্বীকৃতি দিতে হবে, আর যারা অনিয়ম বা অন্যায় করবে তাদের জবাবদিহির আওতায় আনতে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করতে হবে। তিনি বলেন, সত্যকে সত্য এবং অসত্যকে অসত্য হিসেবে তুলে ধরার সাহসই সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুন  রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প‌ক্ষে বিএন‌পি

তিনি আরও বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে। সেই ভুল তুলে ধরা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থে সত্য প্রকাশ করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। সত্য সংবাদ প্রকাশের কারণে অনেক সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হন, যা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, একটি দেশের গণতন্ত্রের সফলতা অনেকাংশে নির্ভর করে স্বাধীন ও দায়িত্বশীল সংবাদমাধ্যমের ওপর। তাই গণমাধ্যম যেন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ে তিনি জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। ইতিবাচক উদ্যোগের স্বীকৃতির পাশাপাশি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে ঠাকুরগাঁও প্রেসক্লাব গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

আপডেট সময় ০৭:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের নির্ভয়ে সত্য তুলে ধরতে হবে। যারা ভালো কাজ করবে তাদের স্বীকৃতি দিতে হবে, আর যারা অনিয়ম বা অন্যায় করবে তাদের জবাবদিহির আওতায় আনতে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করতে হবে। তিনি বলেন, সত্যকে সত্য এবং অসত্যকে অসত্য হিসেবে তুলে ধরার সাহসই সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুন  ‘একাত্তরে ভুলের জন্য মাফ চান’: জামায়াতকে মির্জা ফখরুল