ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 40

ছবি সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, এ বিষয়ে অযথা বিভ্রান্তি না ছড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো প্রয়োজন।

রোববার (১৯ জুলাই) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদকে ঘিরে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। এ বিতর্ক সংলাপের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি করেছে, সেটিকে বাস্তবে রূপ দিতে হবে। ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন আন্দোলন হয়েছে। এখন সংসদে আলোচনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর সহিংসতার পথ বেছে নিতে না হয়।

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে এসে গঠনমূলক ভূমিকা রাখা প্রয়োজন।

গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদির সংস্কৃতি রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ অবস্থা পরিবর্তনে বড় ধরনের মানসিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন দরকার। তার ভাষ্য, দীর্ঘ ১৬ বছরের অনিয়ম ও অপকর্মের প্রভাব অল্প সময়ে দূর করা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের

আপডেট সময় ০৭:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬