ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

অকাল বন্যায় পদ্মার চরাঞ্চলে ডুবে গেছে বাদাম ও তিলের ফসল, সর্বস্বান্ত কৃষকরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 419

ছবি সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর পানি আকস্মিকভাবে বাড়ায় গত এক সপ্তাহে চরাঞ্চলের প্রায় ৭০০ একর জমির বাদাম ও তিল ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে চরের কৃষকদের মধ্যে চরম হতাশা ও দুশ্চিন্তা বিরাজ করছে।

সরেজমিনে চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যানপুর, দিয়ারা গোপালপুর ও ঝাউকান্দা চরে দেখা যায়, প্রায় ৫০০ একর জমির বাদাম ও তিল ফসল সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে গেছে। এসব জমির অধিকাংশ ফসল পাকার কাছাকাছি অবস্থায় ছিল। হঠাৎ পানি বৃদ্ধির ফলে কৃষকরা ফসল ঘরে তুলতে পারেননি।

আরও পড়ুন  পদ্মা সেতুতে বাস-প্রাইভেটকার-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী ও চর শালেপুর মৌজার প্রায় ৫০ একর এবং গাজীরটেক ইউনিয়নের মাঝি ডাঙ্গী, বঙ্গেশ্বর ডাঙ্গী ও জয়দেব সরকার ডাঙ্গী গ্রামের আরও ৫০ একর জমির বাদাম ও তিল ক্ষেত পানিতে তলিয়ে গেছে। একইভাবে চরভদ্রাসন সদর ইউনিয়নের আ. গফুর মৃধা ডাঙ্গী, কামার ডাঙ্গী ও মাথাভাঙ্গা গ্রামের প্রায় ১০০ একর বাদাম ক্ষেত ডুবু ডুবু অবস্থায় রয়েছে।

চরের মাঠে দেখা গেছে, নারী-পুরুষ একত্রে পানির নিচ থেকে বাদাম তুলছেন। তারা জানান, ব্যয়ের অর্ধেকও ফেরত আসবে না। অনেকে আবার ঋণ করে চাষ করেছিলেন, এখন সেই ঋণ পরিশোধ নিয়েই ভাবনায় পড়েছেন।

দিয়ারা গোপালপুর মৌজার কৃষক আবেদ আলী বলেন, “আমার ১৮ বিঘা জমির বাদাম ক্ষেত পানির নিচে চলে গেছে। এখন পরিবার নিয়ে হাঁটু পানিতে নেমে কিছু বাদাম তুলছি, কিন্তু এগুলোর বাজারে তেমন দাম নেই।”

চরকল্যানপুরের চাষি কবির খালাসি জানান, “প্রায় দেড় একর জমির বাদাম ক্ষেত পুরো ডুবে গেছে। এখন বাদাম তুললেও বেশিরভাগের ভেতরে দানা নেই। বাড়িতে নিতে খরচ হবে প্রায় ৯০ হাজার টাকা। লোকসান অনিবার্য।”

চরঝাউকান্দা ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা বলেন, “অন্তত ২ হাজার বিঘা জমির বাদাম ও তিল ফসল বিনষ্ট হয়েছে। কৃষকেরা কার্যত সর্বস্বান্ত। তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।”

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, “ক্ষতিগ্রস্ত মাঠগুলোর জরিপ ও পরিদর্শন চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় এনে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

অকাল বন্যায় পদ্মার চরাঞ্চলে ডুবে গেছে বাদাম ও তিলের ফসল, সর্বস্বান্ত কৃষকরা

আপডেট সময় ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫