ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা; আটক ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 168

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ঘরের ভেতরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, নাহিদা তার নানির বাড়িতে থেকে পড়াশোনা করত। তার মা প্রবাসে থাকেন এবং বাবা বরিশালে অবস্থান করছেন। হত্যাকাণ্ডের সময় নাহিদা বাড়িতে একা ছিল বলে ধারণা করা হচ্ছে।

নাহিদার নানি দেলোয়ারা বেগম জানান, বিকেলে নাহিদাকে ঘরের ভেতরে পড়তে দেখে তিনি বাইরে দুধ আনতে গিয়েছিলেন। নিরাপত্তার জন্য তিনি নাহিদাকে ভেতর থেকে দরজা বন্ধ করে রাখতে বলেন। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে রান্নাঘরের মেঝেতে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।

আরও পড়ুন  কুষ্টিয়ায় ব্যালট পেপার নিয়ে পালানোর সময় যুবক আটক, তিন বছরের কারাদণ্ড

আহত অবস্থায় নাহিদাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, “নিহতের গলায় ও মুখের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। কেন বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।”

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। দিনের আলোতে ঘরের ভেতর ঢুকে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা; আটক ১

আপডেট সময় ০১:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঢাকার ধামরাইয়ে ঘরের ভেতরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত নাহিদা ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, নাহিদা তার নানির বাড়িতে থেকে পড়াশোনা করত। তার মা প্রবাসে থাকেন এবং বাবা বরিশালে অবস্থান করছেন। হত্যাকাণ্ডের সময় নাহিদা বাড়িতে একা ছিল বলে ধারণা করা হচ্ছে।

নাহিদার নানি দেলোয়ারা বেগম জানান, বিকেলে নাহিদাকে ঘরের ভেতরে পড়তে দেখে তিনি বাইরে দুধ আনতে গিয়েছিলেন। নিরাপত্তার জন্য তিনি নাহিদাকে ভেতর থেকে দরজা বন্ধ করে রাখতে বলেন। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে তিনি ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে রান্নাঘরের মেঝেতে নাহিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।

আরও পড়ুন  জাফলং চা বাগান থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ আটক ৪ জন