ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা; সঙ্গীর গুলিতেই প্রাণ গেল ডাকাতের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 196

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজ দলের সদস্যদের ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এই বিচিত্র ঘটনাটি ঘটে।

নিহত ডাকাতের নাম সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। সে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আরও পড়ুন  ফের গুলি চালিয়ে কপিল শর্মাকে হুমকি!

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির সুযোগ নিয়ে সোমবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। বাড়িতে থাকা কেয়ারটেকার গিয়াস উদ্দিন শব্দের উৎস টের পেয়ে দ্রুত দরজার গ্রিল ধরে বাধা দেন এবং চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকেন।

ধস্তাধস্তির এক পর্যায়ে এক ডাকাত গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু অন্ধকারের কারণে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা তাদেরই সহযোগী সাইফুলের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিস্থিতি বেগতিক দেখে অন্য ডাকাতরা নিহত সঙ্গীর মরদেহ ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে আজ সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়াাধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা; সঙ্গীর গুলিতেই প্রাণ গেল ডাকাতের

আপডেট সময় ০৬:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজ দলের সদস্যদের ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এই বিচিত্র ঘটনাটি ঘটে।

নিহত ডাকাতের নাম সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। সে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আরও পড়ুন  ফকিরাপুলে গোয়েন্দা পুলিশের ওপর গুলি, শীর্ষ সন্ত্রাসী বাপ্পিসহ গ্রেপ্তার ৩