ঢাকা ১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

ইরানের পরমাণু স্থাপনায় হামলার পথে ইসরাইল? যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে চাঞ্চল্যকর দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 504

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার (২০ মে) একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করে। তবে ইসরাইলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে তারা।

সিএনএন জানিয়েছে, ইসরাইলের এমন প্রস্তুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের মধ্যেও ভিন্নমত রয়েছে। কেউ কেউ মনে করছেন, শেষ পর্যন্ত ইসরাইল হামলা চালাবে না। তবে পরিস্থিতি জটিল এবং দ্রুত পরিবর্তনশীল।

আরও পড়ুন  বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

এই প্রতিবেদন সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বার্তা সংস্থা রয়টার্স। একইসঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ এবং ওয়াশিংটনে অবস্থিত ইসরাইলি দূতাবাস থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোয়েন্দা তথ্যের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র সিএনএনকে জানায়, “সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরাইলি হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।” সূত্রটি আরও জানায়, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো চুক্তি হয় যেখানে ইউরেনিয়াম সম্পূর্ণভাবে অপসারণের শর্ত না থাকে, তাহলে ইসরাইলের হামলার আশঙ্কা আরও বাড়বে।

প্রতিবেদনে বলা হয়, নতুন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে ইসরাইলি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরকারি ও ব্যক্তিগত যোগাযোগ, ইসরাইলি সামরিক গতিবিধি এবং অভ্যন্তরীণ আলোচনার পর্যবেক্ষণের ভিত্তিতে। এসব তথ্য সম্ভাব্য হামলার ইঙ্গিত বহন করছে।

এদিকে, একই দিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের অবস্থানকে ‘অতিরিক্ত ও আপত্তিকর’ বলে আখ্যা দেন। তিনি বলেন, তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার যে দাবি তোলা হচ্ছে, তা ইরানের সার্বভৌম অধিকার লঙ্ঘনের শামিল। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি নতুন পারমাণবিক চুক্তির সফলতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় একটি কূটনৈতিক সমঝোতার পথে অগ্রসর হচ্ছে। তবে তেহরান ও তেলআবিবের উত্তেজনাপূর্ণ এই পারমাণবিক ইস্যু মধ্যপ্রাচ্যে নতুন সংকট ডেকে আনতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

সূত্র: রয়টার্স, সিএনএন

নিউজটি শেয়ার করুন

ইরানের পরমাণু স্থাপনায় হামলার পথে ইসরাইল? যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে চাঞ্চল্যকর দাবি

আপডেট সময় ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার (২০ মে) একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করে। তবে ইসরাইলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে তারা।

সিএনএন জানিয়েছে, ইসরাইলের এমন প্রস্তুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের মধ্যেও ভিন্নমত রয়েছে। কেউ কেউ মনে করছেন, শেষ পর্যন্ত ইসরাইল হামলা চালাবে না। তবে পরিস্থিতি জটিল এবং দ্রুত পরিবর্তনশীল।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে গণছাঁটাই: আদালতের নির্দেশে পুনর্বহাল হচ্ছেন হাজারো কর্মী