ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

সপ্তম বাংলাদেশি হিসেবে কক্সবাজার থেকে এভারেস্ট জয় করলেন শাকিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 309

ছবি সংগৃহীত

সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে ৮৪ দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি।

সোমবার (১৯ মে) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল। ইকরামুল হাসানের ফেসবুক পেজে বেলা ২টা ১০ মিনিটে এক স্ট্যাটাসে তার অভিযানের সমন্বয়কেরা এ খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১

তারা জানিয়েছেন, ‘এইমাত্র খবর পেলাম, শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প–৪–এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেওয়া যাচ্ছে না।’

ইকরামুল হাসান এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ। সেই লক্ষ্যেই গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে এভারেস্টচূড়ার উদ্দেশে হাঁটা শুরু করে ১২ দিন পর ঢাকায় পৌঁছান।

এরপর কয়েক দিন বিরতি দিয়ে আবার হাঁটা শুরু করে ২৮ মার্চ পঞ্চগড়ে পৌঁছান ইকরামুল হাসান। পরদিন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। এরপর জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে ৩১ মার্চ নেপাল পৌঁছান। এভাবে ১ হাজার ৪০০ কিলোমিটারের বেশি পথ হেঁটে গত ২৯ এপ্রিল এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান ইকরামুল।

এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন ইকরামুল হাসান। মাঝে ৬ মে রোটেশনে বের হন। একে একে ক্যাম্প–৩ পর্যন্ত পৌঁছে আবার বেজক্যাম্পে নেমে আসেন ১০ মে। এই পুরো রোটেশন এভারেস্ট অভিযানের মূল শৃঙ্গারোহণের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

এরপর মূল অভিযানের জন্য বেজক্যাম্প থেকে ১৬ মে ক্যাম্প–২-এ পৌঁছান ইকরামুল হাসান। ১৭ মে ক্যাম্প-৩ এবং ১৮ মে ক্যাম্প-৪-এ পৌঁছান। এই ক্যাম্প থেকেই আজ সামিট পুশ (সর্বশেষ ক্যাম্প থেকে চূড়ার পানে যাত্রা) করেন।

ইকরামুল হাসান শাকিল হচ্ছেন বাংলাদেশের সপ্তম পর্বতারোহী, যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তবে তার কৃতিত্ব শুধু শৃঙ্গজয় নয়, সমুদ্রসীমা থেকে হেঁটে নিজের পায়ে পর্বতের শীর্ষে পৌঁছানোয় তার অভিযানটি এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

সপ্তম বাংলাদেশি হিসেবে কক্সবাজার থেকে এভারেস্ট জয় করলেন শাকিল

আপডেট সময় ০৫:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে ৮৪ দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি।

সোমবার (১৯ মে) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল। ইকরামুল হাসানের ফেসবুক পেজে বেলা ২টা ১০ মিনিটে এক স্ট্যাটাসে তার অভিযানের সমন্বয়কেরা এ খবর নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ২