ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে নেচার পার্কের পুকুরে বস্তাবন্দি গ্রেনেড, গুলি ও মদ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 466

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নেচার পার্কের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য। শনিবার (৩১ মে) সকালে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে এসব উদ্ধার হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টার দিকে টেকনাফের দমদমিয়াস্থ নেচার পার্কে অভিযান চালানো হয়। অভিযানে কোস্টগার্ড ও পুলিশের একটি দল অংশ নেয়।

আরও পড়ুন  টেকনাফে সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা, কৃষকদের স্বপ্ন তেল উৎপাদন

তিনি বলেন, পার্কের ভেতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশির পর পানির নিচে বস্তাবন্দি অবস্থায় একটি প্যাকেট শনাক্ত করা হয়। বস্তাটি তুলে খোলার পর দেখা যায়, এর ভেতরে রয়েছে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি গ্রেনেডের ডেটোনেটর, ২৭ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশীয় বাংলা মদ।

ঘটনাস্থলে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানা গেছে। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধার হওয়া বিস্ফোরক, গুলি ও মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি আরও বলেন, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড সার্বক্ষণিক টহল চালিয়ে যাচ্ছে। এর ফলে এসব এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ অনেকাংশে সফল হয়েছে।

অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার এবং পাচার রোধে ভবিষ্যতেও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই পার্কের কিছু নির্জন এলাকাকে অপরাধীরা গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

টেকনাফে নেচার পার্কের পুকুরে বস্তাবন্দি গ্রেনেড, গুলি ও মদ উদ্ধার

আপডেট সময় ০৪:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫