ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি: কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 377

ছবি সংগৃহীত

কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে তারা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৮ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার মেডিকেল কলেজে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও দীর্ঘ ১৭ বছরেও স্থায়ী ৫০০ শয্যার হাসপাতাল নির্মিত হয়নি। ফলে শিক্ষার্থীদের প্রতিদিন প্রায় আট কিলোমিটার দূরে সদর হাসপাতালে গিয়ে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।

আরও পড়ুন  শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীরা জানান, কক্সবাজারের প্রায় ২৮ লাখ মানুষের জন্য বর্তমানে ২৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে, যেখানে প্রতিদিন ৫-৬ হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। এছাড়া প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপও এই হাসপাতালে রয়েছে। তবে এখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

নিউরো সার্জারি, হেমাটোলজি, হেপাটোলজি, সাইকিয়াট্রি, এনআইসিইউ, বার্ন ইউনিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ না থাকায় রোগীদের প্রায়ই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়, যা ১৫০ কিলোমিটার দূরে এবং ব্যয়বহুল।

শিক্ষার্থীরা দাবি করেন, আধুনিক ৫০০ শয্যার হাসপাতাল স্থাপিত হলে কক্সবাজারের জনগণ ও পর্যটকদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত হবে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম সহজ হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদন ও নির্মাণকাজ শুরুর দাবি জানান।

মানববন্ধনে কক্সবাজার ইন্টার্ন ডক্টরস মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাম, শিক্ষার্থী আসিবুল হক, মিজানুর রহমান, আহসান সাকিব, ফাহিম হাসান, রাহাত হোসাইন ও শাহাদাত হোসাইনসহ অনেকে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি: কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন

আপডেট সময় ১২:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে তারা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৮ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার মেডিকেল কলেজে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও দীর্ঘ ১৭ বছরেও স্থায়ী ৫০০ শয্যার হাসপাতাল নির্মিত হয়নি। ফলে শিক্ষার্থীদের প্রতিদিন প্রায় আট কিলোমিটার দূরে সদর হাসপাতালে গিয়ে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।

আরও পড়ুন  শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশে ছাত্রদের ঢল