ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

শিল্প বিনিয়োগে নতুন দিগন্ত: কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি প্রতিনিধিদল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 495

ছবি সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) পরিদর্শন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) এই পরিদর্শন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডা জানিয়েছে, যারা অদূর ভবিষ্যতে বাংলাদেশে শিল্প-কারখানা স্থাপন করতে আগ্রহী, মূলত তাদেরই সামনে কোরিয়ান ইপিজেডের বাস্তবচিত্র তুলে ধরাই ছিল এ সফরের মূল উদ্দেশ্য। চীন, কোরিয়া, জাপানসহ মোট ৪০টি দেশের ৬০ জন প্রতিনিধির অংশগ্রহণে এ সফরটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  পাঞ্জাবে সোনার খনি আবিষ্কার, আশার আলো পাকিস্তানের অর্থনীতিতে

প্রতিনিধিদের ইপিজেড পরিদর্শনের সময় প্রকল্পের কাঠামো, পরিবেশবান্ধব পরিকল্পনা, এবং চলমান শিল্প কার্যক্রম ঘুরে দেখানো হয়। বিশেষ করে যে বিষয়টি বিদেশি প্রতিনিধিদের নজর কাড়ে, তা হলো এই ইপিজেডের ৫২ শতাংশ জমি বনায়ন ও পরিবেশ সংরক্ষণে নির্ধারিত, যা একে দেশের অন্যতম পরিবেশবান্ধব শিল্পাঞ্চলে পরিণত করেছে।

চট্টগ্রামের এই কোরিয়ান ইপিজেড যাত্রা শুরু করে ১৯৯৫ সালে। শুরুর দিকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগ থাকলেও পরবর্তীতে কোরিয়ান বেসরকারি প্রতিষ্ঠান ইয়াংওয়ান গ্রুপ নিজস্ব অর্থায়নে এটি পরিচালনার দায়িত্ব নেয়। এখন এটি দেশের অন্যতম সফল এবং প্রযুক্তিনির্ভর ইপিজেড হিসেবে পরিচিত।

বিডা আশাবাদী, এই পরিদর্শনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে শিল্প স্থাপনের উপযুক্ত পরিবেশ সম্পর্কে ধারণা পাবেন এবং চলতি বিনিয়োগ সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ ধরনের ভিজিট শুধু বিনিয়োগ বাড়াতেই নয়, বরং বাংলাদেশের শিল্প খাতের সক্ষমতা, অবকাঠামোগত অগ্রগতি এবং পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি বিশ্বমঞ্চে তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

শিল্প বিনিয়োগে নতুন দিগন্ত: কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি প্রতিনিধিদল

আপডেট সময় ০১:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) পরিদর্শন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) এই পরিদর্শন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডা জানিয়েছে, যারা অদূর ভবিষ্যতে বাংলাদেশে শিল্প-কারখানা স্থাপন করতে আগ্রহী, মূলত তাদেরই সামনে কোরিয়ান ইপিজেডের বাস্তবচিত্র তুলে ধরাই ছিল এ সফরের মূল উদ্দেশ্য। চীন, কোরিয়া, জাপানসহ মোট ৪০টি দেশের ৬০ জন প্রতিনিধির অংশগ্রহণে এ সফরটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  তেলের বাজার মনিটরিং ও কৃষকের থাকবে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী