ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

দেশে জ্বালানি তেলের সংকট নেই, পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 74

ছবি সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমানে দেশে এক লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত আছে। এছাড়া আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন নেই উল্লেখ করে তিনি দ্রুতই সব শঙ্কা দূর হওয়ার আশ্বাস দেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জানান, প্রতিবেশী দেশের সঙ্গে কার্যকর কূটনৈতিক তৎপরতার ফলে সীমান্তে হত্যাকাণ্ড পূর্বের তুলনায় ৭৫ শতাংশ কমেছে। তবে সরকার এই হারকে পুরোপুরি শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
জনস্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ডা. জাহেদ উর রহমান জানান, দেশে হামের প্রকোপ মোকাবিলায় ব্যাপক টিকাদান কর্মসূচি চলছে। এ পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। হামে শিশুদের মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি এই কার্যক্রম আরও জোরদার করার ইঙ্গিত দেন।

আরও পড়ুন  সাংবাদিকতায় কোড অব কন্ডাক্ট তৈরির ঘোষণা তথ্য উপদেষ্টার

গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা প্রসঙ্গে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার গণমাধ্যমে ভুল তথ্য বা অপতথ্য প্রচার কোনোভাবেই সহ্য করবে না। তিনি গণমাধ্যমকে সরকারের আরও বেশি বেশি যৌক্তিক সমালোচনা করার আহ্বান জানিয়ে বলেন, সমালোচনা গঠনমূলক হতে হবে, তবে কোনোভাবেই মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা যাবে না। অতি সম্প্রতি একটি ভুয়া ফটোকার্ড আপলোডের ঘটনাটি শনাক্ত করার কাজ চলছে বলেও তিনি জানান।

দেশের নিরাপত্তা ও জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, দেশে জঙ্গিদের অস্তিত্ব থাকায় কিছুটা ঝুঁকি তৈরি হয়েছে, তবে পরিস্থিতি এমন পর্যায়ে যায়নি যে সাধারণ জনগণকে আতঙ্কিত হতে হবে। এ সময় তিনি বিগত সরকারগুলোর জঙ্গিবাদ নিয়ে অতিরঞ্জিত প্রচার এবং পরবর্তীতে কোনো এক সময়ের ‘জঙ্গি নেই’ দাবির সমালোচনা করে প্রকৃত সত্য তুলে ধরেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে বলে তিনি ব্রিফিংয়ে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

দেশে জ্বালানি তেলের সংকট নেই, পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ

আপডেট সময় ০৩:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমানে দেশে এক লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত আছে। এছাড়া আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন নেই উল্লেখ করে তিনি দ্রুতই সব শঙ্কা দূর হওয়ার আশ্বাস দেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জানান, প্রতিবেশী দেশের সঙ্গে কার্যকর কূটনৈতিক তৎপরতার ফলে সীমান্তে হত্যাকাণ্ড পূর্বের তুলনায় ৭৫ শতাংশ কমেছে। তবে সরকার এই হারকে পুরোপুরি শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
জনস্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ডা. জাহেদ উর রহমান জানান, দেশে হামের প্রকোপ মোকাবিলায় ব্যাপক টিকাদান কর্মসূচি চলছে। এ পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। হামে শিশুদের মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি এই কার্যক্রম আরও জোরদার করার ইঙ্গিত দেন।

আরও পড়ুন  জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী