ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

সাংবাদিকতায় কোড অব কন্ডাক্ট তৈরির ঘোষণা তথ্য উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 82

ছবি সংগৃহীত

অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত প্রসারের প্রেক্ষাপটে সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা ও পেশাগত আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়ন করতে যাচ্ছে সরকার। আজ বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদুর রহমান।

উপদেষ্টা বলেন, বর্তমান বাস্তবতায় সাংবাদিকতার মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে একটি রেগুলেটরি কাঠামো প্রয়োজন। বিশেষ করে অনলাইন মিডিয়া সহজে চালু করা গেলেও নীতিমালার অভাবে কিছু জটিলতা তৈরি হচ্ছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকেও মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সুবিধার্থে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট মানদণ্ড ও আচরণবিধি থাকার প্রস্তাব এসেছে। এই প্রেক্ষাপটে তথ্য মন্ত্রণালয় দ্রুত নীতিমালা তৈরির কাজ শুরু করেছে।

আরও পড়ুন  সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান

সরকারের স্বচ্ছতা প্রসঙ্গে ডা. জাহেদ জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার তথ্য গোপনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। এ লক্ষ্যে দীর্ঘদিন অকার্যকর থাকা তথ্য কমিশন দ্রুত পুনর্গঠন করা হবে এবং একে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। এতে করে সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে।

গুজব ও অপতথ্য মোকাবিলায় সরকারের নেওয়া বিশেষ পরিকল্পনার কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি জানান, গুজব প্রতিরোধে ‘ফ্যাক্ট-চেকিং’ কার্যক্রম জোরদার করতে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় জেলা পর্যায়ের তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ করে গড়ে তোলা হবে।

প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়ে দেশে একটি উন্মুক্ত ও কার্যকর তথ্যপ্রবাহ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকতায় কোড অব কন্ডাক্ট তৈরির ঘোষণা তথ্য উপদেষ্টার

আপডেট সময় ০৭:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

অনলাইন ও ডিজিটাল গণমাধ্যমের দ্রুত প্রসারের প্রেক্ষাপটে সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা ও পেশাগত আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়ন করতে যাচ্ছে সরকার। আজ বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদুর রহমান।

উপদেষ্টা বলেন, বর্তমান বাস্তবতায় সাংবাদিকতার মান ও দায়বদ্ধতা নিশ্চিত করতে একটি রেগুলেটরি কাঠামো প্রয়োজন। বিশেষ করে অনলাইন মিডিয়া সহজে চালু করা গেলেও নীতিমালার অভাবে কিছু জটিলতা তৈরি হচ্ছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকেও মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সুবিধার্থে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট মানদণ্ড ও আচরণবিধি থাকার প্রস্তাব এসেছে। এই প্রেক্ষাপটে তথ্য মন্ত্রণালয় দ্রুত নীতিমালা তৈরির কাজ শুরু করেছে।

আরও পড়ুন  দেশে জ্বালানি তেলের সংকট নেই, পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ