ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
তেজগাঁওয়ের সাত রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণ টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা ইউএনও আসিফ আল জিনাতকে নতুন কর্মস্থলে বদলি লকডাউন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অবরুদ্ধ উপাচার্য মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক দুই ডিএফসির তালিকায় বাংলাদেশের নাম, বাড়বে মার্কিন বিনিয়োগের সুযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট রোধে দ্রুত আইন করবে সরকার রাজবাড়ীতে ট্রাক আটকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরু লুটের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বগুড়ার তুরামনির সাক্ষাৎ, পূরণ হলো দীর্ঘদিনের ইচ্ছা

থাইল্যান্ডের ফুকেটে ভবনে আগুনে নিহত ১১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 35

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে চারতলা একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে দ্বীপটির পাতং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৩টার দিকে একটি বাণিজ্যিক ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে একটি রেস্তোরাঁ ও ভাড়ায় পরিচালিত আবাসন ছিল।

পাতং এলাকার পুলিশের এক কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনটি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে থাই ও মিয়ানমারের নাগরিক রয়েছেন।

আরও পড়ুন  লালবাগে ছয়তলা ভবনে আগুন

ওই কর্মকর্তা আরও জানান, ধোঁয়ায় শ্বাসকষ্ট ও ভাঙা কাচের আঘাতে আহত ১৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

থাইল্যান্ডে অগ্নিনিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে, বিশেষ করে বার ও নৈশক্লাবগুলোতে। এর আগে গত জুলাইয়ে ব্যাংককের একটি জনাকীর্ণ বারে আগুন ও ধোঁয়ায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছিল।

এ ছাড়া ২০০৯ সালের নববর্ষ উদ্‌যাপনের সময় ব্যাংককের সান্তিকা ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন।

নিউজটি শেয়ার করুন

থাইল্যান্ডের ফুকেটে ভবনে আগুনে নিহত ১১

আপডেট সময় ১২:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬