ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 57

ছবি: সংগৃহীত

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ এবং উপাচার্যকে দীর্ঘ সময় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনার পর তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (১৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ বন্ধের আওতামুক্ত থাকবে।

সোমবার রাত ১০টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন  দিবস পালন ও ছুটি নিয়ে সরকারি অফিসগুলোকে নতুন নির্দেশনা

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবিদাওয়া এবং বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনের বিষয়টি সভায় গুরুত্ব পায়।

এর আগে জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে উপাচার্যের কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করা হয়। রাত পৌনে ৯টা পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

আপডেট সময় ০১:২৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ এবং উপাচার্যকে দীর্ঘ সময় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনার পর তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (১৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ বন্ধের আওতামুক্ত থাকবে।

সোমবার রাত ১০টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ চাকরিচ্যুত কর্মীকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ