ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বগুড়ার তুরামনির সাক্ষাৎ, পূরণ হলো দীর্ঘদিনের ইচ্ছা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 58

ছবি সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের আগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের নির্বাচনি জনসভায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে নজর কেড়েছিলেন শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের তুরামনি। সেই তুরামনি অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তুরামনির সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর খোঁজখবর নেন।

আরও পড়ুন  মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

জানা গেছে, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার একটি ইচ্ছা ছিল তুরামনির। বগুড়া-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এবং বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে তিনি সে ইচ্ছার কথা জানিয়েছিলেন। তখন মীর শাহে আলম তাঁকে কথা দিয়েছিলেন, সুযোগ হলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন।

অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় আনন্দিত তুরামনি। নির্বাচনি জনসভায় খালেদা জিয়ার সাজে উপস্থিত হওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ, তাঁর এই ব্যতিক্রমী ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দিত তাঁর পরিবারও।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বগুড়ার তুরামনির সাক্ষাৎ, পূরণ হলো দীর্ঘদিনের ইচ্ছা

আপডেট সময় ০৯:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬