ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মালিকের মোজতবা খামেনির মৃত্যুর খবরে কী বললেন ট্রাম্প মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত, নেওয়া হলো ওটিতে মালদ্বীপের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশির মৃত্যু ওমানের সোহার প্রদেশে ড্রোন বিধ্বস্ত, ২ প্রবাসীর মৃত্যু একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল এবং খুব কষ্ট লাগছিল মির্জা আব্বাসকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে আত্মগোপনে হাজার মার্কিন সেনা মার্কিন রণতরির কাছে ইরানি জাহাজ, হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি তেহরানে নতুন করে হামলা ইসরায়েলের, রিয়াদের কাছে ড্রোন ভূপাতিত

রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 638

ছবি: খবরের কথা

ঢাকা রাজধানীর পল্লবীতে একটি বাসা থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি ঘর থেকে এই লাশগুলো উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

আরও পড়ুন  আশুরা কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা সর্বোচ্চ: ডিএমপি কমিশনার

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রতিবেশীদের ভাষ্যমতে, পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ছিল এবং বড় অংকের ঋণ নিয়ে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, সেই ঋণের বোঝা ও দীর্ঘদিনের মানসিক হতাশা থেকেই তারা সম্মিলিতভাবে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা রাজধানীর পল্লবীতে একটি বাসা থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি ঘর থেকে এই লাশগুলো উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

আরও পড়ুন  শ্রমিকের অধিকার রক্ষায় কাজ করছে অন্তর্বর্তী সরকার: শ্রম উপদেষ্টা