ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউল আহসানের মামলায় আজ যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল পাকিস্তান মিলিটারি একাডেমিতে স্মৃতিচারণ করলেন স্পিকার আজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোবাইল ও ইন্টারনেট সেবার মান নিয়ে বিটিআরসির গণশুনানি ২৩ ডিসেম্বর তিন লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, চীনা নাগরিক গ্রেপ্তার আবারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সব বিভাগে ব্যর্থতার কারণ জানালেন শান্ত

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁদপুরে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 745

ছবি সংগৃহীত

চাঁদপুরের সদর উপজেলার কর্দি পাঁচগাঁও গ্রামে মর্মান্তিক এক ঘটনায় বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাবা ও তার ছেলে নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  স্কুলশিক্ষার্থীকে চাঁদপুরে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

নিহতরা হলেন- আব্দুর রব (৭০) এবং তার ছোট ছেলে মো. সায়েম (২৫)।

নিহতদের স্বজন আহমেদ কবির জানান, তার চাচা আব্দুর রব নিজ হাতে ঘরের বৈদ্যুতিক পাখা মেরামত করছিলেন। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। বাবাকে বাঁচাতে ছুটে যান ছেলে সায়েম। কিন্তু তিনিও বিদ্যুতের ছোবল থেকে রেহাই পাননি। একসঙ্গে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হানিফ মাহমুদ জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আব্দুর রব ও তার ছেলে সায়েম ভালো মানুষ ছিলেন, তারা কোনোদিন ভাবেননি এভাবে অকাল মৃত্যুর মুখে পড়তে হবে।

বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানান, বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। অদক্ষভাবে বৈদ্যুতিক লাইনে হাত দিলে যে কোনো সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁদপুরে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৬:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

চাঁদপুরের সদর উপজেলার কর্দি পাঁচগাঁও গ্রামে মর্মান্তিক এক ঘটনায় বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাবা ও তার ছেলে নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  দেড় মাস পর চাঁদপুরে নিখোঁজ শিশু সাফায়েতকে উদ্ধার