ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

স্কুলশিক্ষার্থীকে চাঁদপুরে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 561

ছবি সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিন যুবক হলেন- সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯)।

আরও পড়ুন  চাঁদপুরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার, কলাবাগান থেকে মরদেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৪ মে) রাত ৯টার সময় পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে কথাকাটাকাটি হয় স্কুলছাত্রীর। একপর্যায়ে রাগ করে বাড়ির পেছনে চলে যায় সে।

পূর্ব থেকে অবস্থান নেওয়া তিন যুবক তাকে জোরপূর্বক একটি পরিত্যক্ত বসতঘরে নিয়ে যায়। সেখানে সারারাত তারা স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

আরও জানা গেছে, পরদিন ফজরের নামাজের সময় ভিকটিমকে বাড়ির কাছে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে ভিকটিমের চাচা কবির তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে থানায় নিয়ে আসে এবং তার মৌখিক জবানবন্দির ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক গণমাধ্যামকে বলেন, ভিকটিমের পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভিকটিমকে থানায় নিয়ে আসি। তার জবানবন্দি অনুযায়ী রাতেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে আটক করি।

তিনি আরও বলেন, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আমরা দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এমন জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

স্কুলশিক্ষার্থীকে চাঁদপুরে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

আপডেট সময় ০৭:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিন যুবক হলেন- সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯)।

আরও পড়ুন  গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ আসামির মৃত্যুদণ্ড