ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বিলিভার্স গ্লোবাল এডুকেশনের শুভেচ্ছাদূত হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পলাশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৮:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 42

ছবি: খবরের কথা

দীর্ঘ নয় বছরের যাত্রার ইতি টেনেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ (সিজন ৫)। শুক্রবার রাতে চ্যানেল আইয়ে প্রচারিত শেষ পর্বের মধ্য দিয়ে শেষ হয়েছে এর পথচলা। সিরিজের শেষ পর্বেও কাবিলার চরিত্রে পলাশের অভিনয় দর্শকদের আবেগাপ্লুত করেছে।

এর পরদিনই নতুন দায়িত্বের খবর দিয়েছেন সিরিজের কাবিলা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিলিভার্স গ্লোবাল এডুকেশনের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

বিলিভার্স গ্লোবাল এডুকেশনের শুভেচ্ছাদূত হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পলাশ
ছবি: খবরের কথা

রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘বিলিভার্স গ্লোবাল এডুকেশন’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আত্মপ্রকাশ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় তারকা জিয়াউল হক পলাশ।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে পলাশ জানান, দায়িত্ব নেওয়ার আগে তিনি নিজেই প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এ জন্য চীন সফর করে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন তিনি। সরেজমিনে কার্যক্রম দেখে সন্তুষ্ট হওয়ার পরই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

পলাশ আরও বলেন, ‘আমি নিজে আগে কনভিন্সড হয়েছি, তারপর এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। দ্রুত যেসব দেশে ভিসা দেওয়া হচ্ছে, তারা মূলত সেসব দেশ নিয়েই কাজ করছে। যাঁরা দেশের বাইরে পড়তে যেতে চান এবং ক্যারিয়ার গোছাতে চান, তাঁরা নিশ্চিন্তে এর সঙ্গে যুক্ত হতে পারেন।’

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহসানুল্লাহ মজুমদার বলেন, পলাশ ভাইয়ের সঙ্গে আগে থেকেই একাধিক কাজের সম্পর্ক রয়েছে। তাঁর সঙ্গে কাজের মাধ্যমে ভালো সাড়া পাওয়া গিয়েছিল। একই সঙ্গে তরুণ প্রজন্মের কাছে পলাশের গ্রহণযোগ্যতা ও ব্যক্তিত্ব বিবেচনায় তাঁকে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত করা হয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক ব্যবস্থার কথা তুলে ধরেন। গণমাধ্যমকর্মী ও সাংবাদিক রিয়াদ মোস্তফার সঞ্চালনায় এক্সপোতে বিভিন্ন দেশ—বিদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিলিভার্স গ্লোবাল এডুকেশনের শুভেচ্ছাদূত হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পলাশ

আপডেট সময় ০৮:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬