ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সেরা ৩০-এ জায়গা পাননি তিনি। এর মধ্য দিয়ে এবারের আসরে তাঁর যাত্রা শেষ হলো।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় পুয়ের্তো রিকোতে শুরু হয়েছে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সেমিফাইনালের বাকি প্রতিযোগীদের বাছাই করা হয়েছে। সেরা ৩০-এ জায়গা পাওয়া দেশ ও অঞ্চলগুলো হলো নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়া। এর মধ্যে ইকুয়েডরের প্রতিযোগী দর্শক ভোটে নির্বাচিত হয়েছেন।

সেরা ৩০ প্রতিযোগী এবার সুইমস্যুট পর্বে অংশ নেবেন। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারিত হবেন এবারের মিস ইউনিভার্স। সেরা ৩০ ঘোষণার সময় মঞ্চে ১১৬ দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির

আপডেট সময় ১১:১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬