ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরাইলকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 13

ছবি সংগৃহীত

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার মঞ্চে ‘শান্তি’র বার্তা তুলে ধরেও দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে মিস ইসরাইল ড্যানিয়েল ইয়াবলঙ্কাকে। তার পরনে ছিল জলপাইগাছ, জাফা কমলা ও জেরুজালেমের ছবি সংবলিত পোশাক। ফিলিস্তিনে ইসরাইলের সামরিক অভিযান, গাজায় গণহত্যার অভিযোগ এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার প্রেক্ষাপটে পোশাকটির বিষয়বস্তু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

গত সপ্তাহান্তে পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত মিস ইউনিভার্সের জাতীয় পোশাক প্রদর্শনীতে অংশ নেন ২৫ বছর বয়সী ইয়াবলঙ্কা। সোনালি অলংকারখচিত পোশাক, বুট ও মুকুট পরে মঞ্চে হাজির হন তিনি। পোশাকের পেছনে ছিল জলপাইগাছ ও জাফা কমলার ছবি। এর নিচে ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় লেখা ছিল ‘শান্তি’ শব্দটি।

আরও পড়ুন  মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির

বিচারকদের সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার সময় দর্শকদের একাংশ তাকে লক্ষ্য করে দুয়োধ্বনি দিতে শুরু করেন। মঞ্চে সংগীত চলার মধ্যেও সেই আওয়াজ শোনা যায়।

পরে পোশাকের পেছনের অংশ প্রদর্শন করেন ইয়াবলঙ্কা। সেখানে জেরুজালেমের একটি চিত্র তুলে ধরা হয়। ছবির কেন্দ্রে ছিল আল-আকসা মসজিদ কমপ্লেক্সের সোনালি ও নীল রঙের অবয়ব। চারপাশে দেখানো হয় পুরোনো শহরের দৃশ্য। ছবিতে ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায় জেরুজালেমের নামও লেখা ছিল।

তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, পূর্ব জেরুজালেম অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচিত। ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দাবি করে আসছেন।

শান্তির বার্তা নিয়েই বিতর্ক

ইসরাইলের প্রতিযোগীর পোশাক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের বক্তব্য, গাজায় ইসরাইলের সামরিক অভিযান এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার মধ্যে ‘শান্তি’র বার্তা তুলে ধরা দ্বিচারিতার শামিল।

এক্সে এক ব্যবহারকারী মন্তব্য করেন, ফিলিস্তিনে দখলদারত্ব ও গণহত্যা চলার মধ্যে শান্তির বার্তা লেখা পোশাক পরে মঞ্চে ওঠার কারণেই মিস ইসরাইলকে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে।

পোশাকে ব্যবহৃত জলপাইগাছ ও জাফা কমলার ছবিও সমালোচনার বিষয় হয়ে উঠেছে। জলপাইগাছ ও জাফা কমলা ফিলিস্তিনের জাতীয় পরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে পরিচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে আরেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাইগাছ উপড়ে ফেলা হচ্ছে, অথচ সেই গাছের ছবিই শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ১ হাজার ৩৬৯টি হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর অভিযানে বহু জলপাইগাছ উপড়ে ফেলার ঘটনাও ঘটেছে।

‘মরুভূমিকে ফুলে-ফলে ভরিয়ে তোলা’ নিয়ে সমালোচনা

মঞ্চে ইয়াবলঙ্কার পরিচয় করিয়ে দেওয়ার সময় উপস্থাপক ইসরাইলকে এমন একটি ভূখণ্ড হিসেবে বর্ণনা করেন, যেখানে ইতিহাস বেঁচে আছে, বিভিন্ন সংস্কৃতির মিলন ঘটেছে এবং মরুভূমিও ফুলে-ফলে ভরে উঠেছে। শুষ্ক ভূমিকে কীভাবে কৃষিসমৃদ্ধ জনপদে পরিণত করা হয়েছে, সেটিও তুলে ধরেন তিনি।

তবে উপস্থাপকের এ বক্তব্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ঔপনিবেশিক বয়ান হিসেবে আখ্যা দিয়েছেন। সমালোচকদের মতে, এ ধরনের বক্তব্যের মাধ্যমে ফিলিস্তিনের ঐতিহাসিক উপস্থিতি ও কৃষিভিত্তিক সমাজের ইতিহাস আড়াল করা হয়।

ইতিহাসবিদদের বিভিন্ন গবেষণায় অটোমান শাসনামলসহ বিভিন্ন সময়ে ফিলিস্তিনে কৃষি, বাণিজ্য ও কমলা উৎপাদনের সমৃদ্ধ ইতিহাসের উল্লেখ রয়েছে। বিশেষ করে জাফা কমলা একসময় আন্তর্জাতিক বাজারে পরিচিত পণ্য ছিল।

মিস ফিলিস্তিনের পোশাকের সঙ্গে তুলনা

মিস ইসরাইলের পোশাক নিয়ে বিতর্কের মধ্যে গত বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মিস ফিলিস্তিন নাদা আইয়ুবের পোশাকের বিষয়টিও আলোচনায় এসেছে। ২০২৫ সালে প্রথম ফিলিস্তিনি নারী হিসেবে প্রতিযোগিতাটিতে অংশ নেন আইয়ুব। তার পোশাকেও জেরুজালেমের আল-আকসা মসজিদের ডোম অব দ্য রক এবং চার্চ অব দ্য হলি সেপালকারের ছবি ছিল। পোশাকটি তৈরি করেছিলেন ফিলিস্তিনি শিল্পী নেভেন এলকাদি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর এক ভিডিওতে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান আইয়ুব। তিনি লেখেন, ‘আমি ঘুরেছিলাম, বিশ্ব জেরুজালেমকে দেখেছিল। এক বছর পর মিস ইসরাইল ঘুরলেন। দৃশ্যটি কি পরিচিত মনে হচ্ছে?’

তিনি আরও প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক মঞ্চে জেরুজালেমের ছবি তুলে ধরা হলেও সেখানে ফিলিস্তিনিদের কণ্ঠস্বর কোথায়?

এবারের প্রতিযোগিতায় মিস ফিলিস্তিনের অংশ না নেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। আইয়ুব জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় একজন সুন্দরী প্রতিযোগীকে পাঠাতে বিপুল অর্থ ও সাংগঠনিক প্রস্তুতি প্রয়োজন। কিন্তু স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের জন্য ফিলিস্তিনে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব রয়েছে।

তার মতে, গাজায় ইসরাইলের সামরিক অভিযান এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির পরিস্থিতিও নতুন প্রতিভা তৈরির সুযোগ সংকুচিত করছে।

আগামী প্রতিযোগিতায় মিস ফিলিস্তিন নির্বাচন ও অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যবসায়ী, সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন আইয়ুব। আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের নিজস্ব পরিচয় ও কণ্ঠস্বর তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরাইলকে

আপডেট সময় ০৪:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬