ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

রাজধানীর কদমতলীর রায়েরবাগে বাসের ধাক্কায় অটোরিকশাচালক মাসুম মিয়া (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪, আহত অন্তত ১৫

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বশির আহমেদ (৩৩), মোহাম্মদ রুবেল (৩১) ও মো. আলামিন (৩০)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান অটোরিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত মাসুম মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

আপডেট সময় ০৩:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাজধানীর কদমতলীর রায়েরবাগে বাসের ধাক্কায় অটোরিকশাচালক মাসুম মিয়া (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন  রাশিয়া-ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলা, নিহত ৯